রাঙা আলুর পুর ভরা ভাজা পিঠে(ranga aloor pur bhora pithe recipe in Bengali)

রাঙা আলুর পুর ভরা ভাজা পিঠে(ranga aloor pur bhora pithe recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি সসপ্যানে এক কাপ জল গরম করুন। ১\২ চামচ নুন দিন। জল ফুটলে চাল গুঁড়ো দিন। ঢিমে আঁচে ঢাকা দিয়ে রাখুন। এক মিনিট পর নাড়াচারা করে গ্যাস বন্ধ করুন। হাতের সাহায্যে ভাল করে মেখে খামির তৈরী করে নিন।
- 2
রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে মেখে নিন। এবার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করে মৌরি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নারকোল দিন। এক মিনিট ভাজার পর রাঙা আলু দিন।নাড়াচারা করে আদা বাঁটা দিন। স্বাদমত নুন চিনি, হলুদ দিন।
- 3
কিছুক্ষণ নাড়াচারা করার পর কিশমিশ দিন। শুকনো শুকনো করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। পিঠের জন্য রাঙা আলুর পুর রেডি।
- 4
এবার চালের খামির থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। একটি করে বল নিয়ে ইচ্ছেমত পিঠের আকারের গোড়ে ভেতরে পুর ভরে ভাপিয়ে নিন। আমি রাইস কুকারে পিঠে গুলো ভাপিয়ে নিয়েছি।
- 5
এবার কড়াইতে ৪ চামচ ঘি গরম করে গোটা জিরা, শুকনো লঙ্কা গরম করে ভাপিয়ে রাখা পিঠে দিন। নাড়াচারা করুন। এক চামচ চিনি, স্বাদমত নুন, অল্প একটু হলুদ দিন। ভাল করে নাড়াচারা করে পিঠে গুলো ভাজুন। ভাজা হলে পিঠে রেডি।
গরম ঠাণ্ডা ইচ্ছেমত পরিবেশন করুন মজাদার সুস্বাদু রাঙা আলুর পুর ভরা ভাজা পিঠে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)