পালং শাকের সব্জী (palak saager sabji recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই পনির ছোট ছোট টুকরো করে কেটে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিন। কড়াইতে পরিমাণমত সরষের তেল গরম করুন। পনির ভেজে তুলে নিন।
- 2
এবার সব সব্জী, পালং শাক কেটে নিন। কড়াইতে সরষের তেল দিন। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। রসুন দিন। নাড়াচারা করে আলু দিন। কিছুক্ষণ পর গাজর, টমেটো, কাঁচা লঙ্কা দিন। আদা বাঁটা, ধনে জিরে গুঁড়ো দিন। স্বাদমত নুন, চিনি, হলুদ দিন।
- 3
সব মশলা কিছুক্ষণ কষানোর পর পালং শাক দিন। মিডিয়াম আঁচে সবকিছু কিছুক্ষণ নাড়াচারা করে ভেজে রাখা পনির দিন। অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচারা করে ঢাকা দিয়ে দিন। সব্জী সেদ্ধ হয়ে গেলেই রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পালং শাকের সব্জী।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15901441




মন্তব্যগুলি (4)