ছানার জিলিপি (chanar jalebi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে খোয়া বানিয়ে নিতে হবে। (বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন।) একটি ননস্টিক প্যানে ঘি, দুধ ও গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে মধ্যম আঁচে নাড়তে থাকুন। পাঁচ মিনিট পর মিশ্রণ ঘন হয়ে যাবে। এবারে কন্ডেস্ড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মিশ্রণটি বেশ শুকনো হয়ে প্যানের গা থেকে ছেড়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।
- 2
ছানা যেন ঘরে তৈরী করা হয়। প্যাকেটের ছানা দিয়ে তৈরি করলে জিলিপি নরম তুলতুলে হবে না।
- 3
চিনি, দু কাপ জল ও কয়েকটি এলাচ দিয়ে ফুটিয়ে রস তৈরী করে রাখুন।
- 4
এবারে ছানা, খোয়া, ময়দা, সুজি, ঘি বেকিং পাউডার সব একসাথে মিশিয়ে অল্প জল দিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে খুব নরম মন্ড বানিয়ে নিন। এইসময় যদি পছন্দ করেন তাহলে খাবার রঙ মেশাতে পারেন।
- 5
মন্ড থেকে ১০-১২ টা সমান মাপের লেচি কেটে নিন। এবারে এক একটি লেচি নিয়ে হাত দিয়ে চেপে প্রথমে লম্বা করে তারপর ঘুরিয়ে জিলিপির আকার দিন।
- 6
কড়াইয়ে তেল ও ঘি একসাথে গরম করে একদম কম আঁচে জিলিপি ভেজে নিন। এখানে বেশি গরম করে ভাজলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে।
- 7
গরম চিনির রসে ভাজা জিলিপি গুলো দিয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে পাঁচ মিনিট রাখতে হবে। এবারে আঁচ বন্ধ করে ২-৩ ঘন্টা ওইভাবে রেখে দিন। চিনির রস একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে ও জিলিপি নরম তুলতুলে হবে।
- 8
একটু গরম থাকতেই পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- মসলা বাদাম (Peanut Masala Recipe In Bengali)
- পালং শাক আলু বড়ি দিয়ে পোস্ত (palong shak aloo posto recipe in Bengali)
- চাইনিস ভেজ সিজলার (chinese veg sizzler recipe in Bengali)
- মটরশুঁটি দিয়ে লালশাক (Matarshunti diye laal saag recipe in Bengali)
- ট্রাই কালার কাপ কেক(Tri colour cup cake recipe in bengali)














মন্তব্যগুলি (2)