বাদাম পোস্ত দিয়ে লাল শাক(Badam posto diye laal saag recipe in Bengali)

Purabi Das Dutta @cook_26671580
বাদাম পোস্ত দিয়ে লাল শাক(Badam posto diye laal saag recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমত লাল শাক কুচো কুচো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ছেড়ে দিতে হবে ।ভাজা হতেই নুন হলুদ, কাঁচা লঙ্কা, নতুন আলু দু আধ খানা করে কেটে দিয়ে গ্যাস কম করে ঢাকা দিয়ে রাখতে হবে ১৫ মিনিট।
- 3
১৫ মিনিট পর ঢাকা খুলে নাড়া চাড়া করে বাদাম দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই জল শুকিয়ে এলে পোস্ত ছড়িয়ে দিতে হবে । রেডি আমাদের বাদাম পোস্ত দিয়ে লাল শাক। গরম ভাতের সাথে পরিবেশনের করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15918527



মন্তব্যগুলি