খিচুড়ি(Khichdi recipe in Bengali)
#FFW
Week 1
আমি বানিয়েছি ভোগের খিচুড়ি
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুগের ডাল লাল করে শুকনো কড়াইয়ে ভেজে ধুয়ে জল গরম দিয়ে আবার আঁচে বসাতে হবে।ডাল ফুটে উঠলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপি দিতে হবে।চাল ধুয়ে ওর মধ্যে দিতে হবে।
- 2
অন্য একটা কড়াইতে পরিমান মত তেল গরম করে তাতে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে চাল ডালের মধ্যে ঢেলে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে ফোটাতে হবে। প্রয়োজন মতো আর জল গরম দিতে হবে। টমেটো টুকরো, মটরশুঁটি স্বাদ মতন লবণ চিনি দিতে হবে।
- 3
সব সেদ্ধ হয়ে গেলে ঘি, কাঁচা লঙ্কা ও ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- এঁচোড়ের তরকারি (enchorer tarkari recipe in Bengali)
- গাজরের হালুয়া (gajarer halwa recipe in Bengali)
- টক ঝাল ঝিঙ্গের খোসা বাটা(tok jhal jhinger khosa bata recipe in Bengali)
- রেস্টুরেন্ট স্টাইল হলুদ ডাল তরকা (restaurant style halud dal tarka recipe in Bengali)
- ঢাকাই পরোটা (Dhakai Paratha recipe in bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15951998




মন্তব্যগুলি