ডিম আলুর ভুজিয়া(dim aloor bhujia recipe in Bengali)

Debasree Sarkar @DS_17
#alu
এটি একটি খুব সিম্পল ও সুস্বাদু খাবার, একবার ট্রাই করে দেখুন।
ডিম আলুর ভুজিয়া(dim aloor bhujia recipe in Bengali)
#alu
এটি একটি খুব সিম্পল ও সুস্বাদু খাবার, একবার ট্রাই করে দেখুন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু ফ্রেঞ্চ ফ্রাই এর আকারে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। ডিম সেদ্ধ করে আধ ভাঙ্গা করে রাখতে হবে।
- 2
কড়াই তে সরষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন কুচি ও স্লাইস করে কাটা পিয়াঁজ দিয়ে ১ মিনিট ভেজে তার মধ্যে আলু দিয়ে ভাজতে হবে।
- 3
আলু সোনালী রঙ ধরলে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তাঁর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে।
- 4
১ মিনিট পর সেদ্ধ ডিম, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা হাতে মিশিয়ে আরও ১ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে গরম ভাত/রুটির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- দই কাতলা(doi katla recipe in Bengali)
- গ্রিল্ড চিকেন সিসার স্যালাড (girlled chicken ceaser salad recipe in Bengali)
- ভাজা মসলা দিয়ে শুখা আলুর দম(bhaja masala diye sukha aloor dum recipe in Bengali)
- নিরামিষ আলুর দম(niramish aloor dum recipe in Bengali)
- শাহী আলুর পরোটা (Sahi aloor paratha recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16052663



মন্তব্যগুলি