ঠাণ্ডাই (thandai recipe in Bengali)

#dol
দোল যাত্রা স্পেশাল
দোল মানেই আমাদের মণ, প্রাণ, হৃদয় রাঙিয়ে নেবার ক্ষণ। দোল মানেই অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া, ভাগ করে নেবার পালা। আর দোলের সময় প্রস্ফুটিত পলাশের ছটা, যেন আকাশে কমলা আবির ঢেলে, চারিদিক রঙিন করে তোলে। কৃষ্ণ ও রাধার পূজার্চনা সেরে, আমরা আনন্দে মেতে উঠি।
ঠাণ্ডাই (thandai recipe in Bengali)
#dol
দোল যাত্রা স্পেশাল
দোল মানেই আমাদের মণ, প্রাণ, হৃদয় রাঙিয়ে নেবার ক্ষণ। দোল মানেই অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া, ভাগ করে নেবার পালা। আর দোলের সময় প্রস্ফুটিত পলাশের ছটা, যেন আকাশে কমলা আবির ঢেলে, চারিদিক রঙিন করে তোলে। কৃষ্ণ ও রাধার পূজার্চনা সেরে, আমরা আনন্দে মেতে উঠি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে দুধ খুব ভালো করে ফুটিয়ে, তার মধ্যে চিনি দিয়ে,ভালো করে ফুটিয়ে ঘণ করে ঠাণ্ডা করে নিতে হবে।
- 2
একটি কড়াই হালকা গরম করে তাতে, আল মণ্ড, কাজুবাদাম, পেস্তাবাদাম, পোস্ত, গোলমরিচ, এলাচ, দারুচিনি, চার মগজ, মৌরি ও কয়েকটি কেশর দিয়ে হালকা ভেজে মিক্সার গ্ৰাইণ্ডারের বোলে নিয়ে, গুঁড়ো করে নিতে হবে।
- 3
এবার একটি বড়ো মিক্সার গ্ৰাইণ্ডারের বোলে ঠাণ্ডা ঘণ দুধ ও এই গুঁড়ো করা মসলা ও ১ চামচ গোলাপ জল নিয়ে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
- 4
এবার একটি পাত্রে ঢেলে ৩ থেকে ৪ ঘন্টার জন্য ফ্রিজে ঠাণ্ডা করতে দিতে হবে।
- 5
৪ ঘন্টা পর এটি বেশ ঘণ হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে বের করে, যে পাত্রে পরিবেশন করা হবে, তাতে ঢেলে উপর থেকে পেস্তা কুচি ও কেশর ছড়িয়ে, মনের মত করে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- হানি চিলি চিকেন উইংস। (Honey Chili Chicken Wings Recipe In Bengali)
- দিল্লি স্টাইল চিকেন কষা (delhi style chicken kosha recipe in bengali)
- পাঞ্জাবি লস্যি (Punjabi lassi recipe in bengali)
- কালারফুল স্পাইসি প্যানকেক (Colourful spicy pancake recipe in Bengali)
- বেসনের লাড্ডু (Besaner laddu recipe in Bengali)





মন্তব্যগুলি (7)