আপেল সন্দেশ(apple sondesh recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছানা ভালো করে জল ঝরিয়ে থালায় রেখে হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে মোলায়েম করে নিন।যখন ছানা থেকে তেল বেরোতে আরম্ভ করবে বুঝতে হবে হয়ে গেছে মাখা ভালো করে।
- 2
কড়াইয়ে ঘি গরম করে ছানা দিয়ে কিছুক্ষণ নেড়ে মিল্ক পাউডার,দুধ,ঠান্ডাই পাউডার, ড্রাই ফ্রুট আর চিনি মিশিয়ে নিলাম।
- 3
কিছুক্ষণ নেড়ে দুধ শুকিয়ে এলে নেস্টলে মিল্কমেড মিশিয়ে নাড়াচাড়া করে মোটামুটি একটা মন্ড মতো হলে নামিয়ে ঠান্ডা করলাম।
- 4
হাল্কা ঠান্ডা হলে ছোট ছোট আপেলের সেপে সন্দেশ বানিয়ে নিলাম।
- 5
আপেল সন্দেশের গায়ে বিট এর জুস এর কালার লাগিয়ে নিলাম।
- 6
সন্দেশের উপরের অংশে আঙুলের সাহায্যে সামান্য গর্ত করে সেখানে ১টা করে এলাচ বসিয়ে আর তুলসী পাতা লাগিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- হানি চিলি চিকেন উইংস। (Honey Chili Chicken Wings Recipe In Bengali)
- দিল্লি স্টাইল চিকেন কষা (delhi style chicken kosha recipe in bengali)
- পাঞ্জাবি লস্যি (Punjabi lassi recipe in bengali)
- কালারফুল স্পাইসি প্যানকেক (Colourful spicy pancake recipe in Bengali)
- বেসনের লাড্ডু (Besaner laddu recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16086126




মন্তব্যগুলি