ফিরনি টার্ট(firni tart Recipe in Bengali)

#dd
(ডেজার্টে ফিরনি সকলেরই পছন্দের। আমি হোলি উপলক্ষ্যে একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি মশালা দিয়ে।টার্ট বানিয়ে তাতে ভরে পরিবেশন করেছি।)
ফিরনি টার্ট(firni tart Recipe in Bengali)
#dd
(ডেজার্টে ফিরনি সকলেরই পছন্দের। আমি হোলি উপলক্ষ্যে একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি মশালা দিয়ে।টার্ট বানিয়ে তাতে ভরে পরিবেশন করেছি।)
রান্নার নির্দেশ সমূহ
- 1
টার্ট বানানোর জন্য দুধ ছাড়া বাকি উপকরণ ভালো করে মিশিয়ে নিন যাতে ময়দা ঝুরঝুরে হয়।
- 2
অল্প অল্প করে দুধ মিশিয়ে ডো বানিয়ে ১৫ মিনিটে ফ্রিজে রেখে দিন।
- 3
ছোট ছোট লেচি কেটে টার্ট মোল্ডে চেপে চেপে টার্ট সেপ বানিয়ে নিন।
- 4
কাঁটাচামচের সাহায্যে ফুটো ফুটো করে নিয়ে ১৬০৹তে ৩ মিনিট প্রিহিট করা এয়ারফ্রায়ারে ১০ মিনিট বেক করে নিন।(গ্যাস ওভেনে ৫মিনিট প্রিহিট করা পাত্রে বসিয়ে ২০ মিনিট বেক করাও যাবে।)
- 5
বের করে ঠান্ডা করে এয়ারটাইট কৌটোতে রাখুন।
- 6
ফিরনি বানানোর জন্য চাল ৩০ মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দানা দানা করে গুঁড়ো করে নিন।
- 7
দুধ ফুটিয়ে চাল গুঁড়ো দিয়ে একভাবে নেড়ে চাল সিদ্ধ করে নিন।
- 8
চিনি,কেশর মিশিয়ে ফুটিয়ে ঠান্ডাই মশালা পাউডার দিয়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন।
- 9
টার্টে ফিরনি ভরে ড্রাইফ্রুটস, কেশর, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (6)