মটরশুঁটির বরফি(matarshuti barfi recipe in Bengali)

Sneha Banerjee @Sneha_foodshop
মটরশুঁটির বরফি(matarshuti barfi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মটরশুঁটি খোসা থেকে ছাড়িয়ে ধুয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
- 2
কড়াইয়ে ঘি দিয়ে তাতে বাটা মটরশুঁটি গুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। মটরশুঁটি থেকে কাঁচা গন্ধ একেবারে চলে গেলে তাতে দুধ ও খোয়া দিয়ে কম আঁচে সময় ধরে নাড়িয়ে নাড়িয়ে জ্বাল দিতে হবে।
- 3
দুধ সম্পূর্ণ শুকিয়ে গেলে মটরশুঁটির মিশ্রণে দলা পাকানো গেলে এইবার তাতে নুন, চিনি ও এলাচ গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চিনির জল শুকিয়ে এলে একটি ফ্ল্যাট পাত্রে নামিয়ে সমান ভাবে ছড়িয়ে নিতে হবে।
- 4
10 মিনিট মতো বাইরে হাওয়ায় রেখে 30-40মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে পছন্দ মতো শেপে কেটে নিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16098777



মন্তব্যগুলি