হাজি বিরিয়ানি (Haji Biriyani recipe in bengali)

#wc
1939 সালে ঢাকা শহরে হাজি মহম্মদ হোসেন এই ধরনের বিরিয়ানি তৈরি করে বিক্রি করা শুরু করেন।
হাজি বিরিয়ানি (Haji Biriyani recipe in bengali)
#wc
1939 সালে ঢাকা শহরে হাজি মহম্মদ হোসেন এই ধরনের বিরিয়ানি তৈরি করে বিক্রি করা শুরু করেন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাংস ধুয়ে সব মশলা যেমন - নুন, লঙ্কা গুঁড়ো, ফুড কালার, রসুন বাটা, আদা বাটা, পাতিলেবুর রস, টক দই, বিরিয়ানি মশলা, পেঁয়াজ বাটা, একটু তেল মাখিয়ে প্রায় এক ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে।
- 2
এবার বাসমতি চালে পরিমাণ মতো জল ও নুন দিয়ে অর্ধেক সেদ্ধ করে ঝুড়িতে জল ঝরিয়ে নিতে হবে ।
- 3
এরপর কড়াইতে সাদাতেল দিয়ে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ।সেদ্ধ হয়ে গেলে তুলে নেব।
- 4
এবার ছড়ানো হাঁড়িতে অল্প ঘি মাখিয়ে তাতে তেজপাতা সাজিয়ে প্রথমে ভাত দেব এবার বিরিয়ানি মশলা তারপর বেরেস্তা দুধে ভেজানো ফুড কালার এবং মাংস ও আলুর টুকরো গুলো সাজাবো ।
- 5
এইভাবে তিনটে ধাপ সাজিয়ে সবচেয়ে উপরের ধাপে আবার বেরেস্তা ও ঘি ছড়িয়ে দেব।
- 6
একটা বড়ো পাত্রে জল গরম করে ফুটে উঠলে তাতে বিরিয়ানি সাজানো হাঁড়ি বসিয়ে দেব উপরে ভারি কিছু চাপা দেব। ৩০ মিনিট পর তৈরি গরম গরম হাজি বিরযানি আমি স্যালাড ও রায়তা দিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি