ভেজ চপ (veg chop recipe in Bengali)

#homecook
বাচ্চার মা হওয়ার জন্য বাচ্চাকে কি ভাবে অনেক সহজে সব্জি খাওয়ানো যায় সেই চেষ্টা থেকেই এই চিন্তা আর তার প্রকাশ।
ভেজ চপ (veg chop recipe in Bengali)
#homecook
বাচ্চার মা হওয়ার জন্য বাচ্চাকে কি ভাবে অনেক সহজে সব্জি খাওয়ানো যায় সেই চেষ্টা থেকেই এই চিন্তা আর তার প্রকাশ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত সব্জি গুলো ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিন।
- 2
সেদ্ধ করা আলু ও সেদ্ধ করা জল ঝরিয়ে নেওয়া সব্জির সাথে ভালো করে মেখে নিন।
- 3
এই মিশ্রণ নুন,চিনি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন, এর সাথে দু পিস পাউরুটির পিস মেখে নিন। এতে বাইন্ডিং টা ভালো হবে।
- 4
এবার এতে কুচানো ধনেপাতা যোগ করুন।
- 5
মিশ্রণ থেকে ডো নিয়ে ইচ্ছে মতো আকারে গড়ে নিন। আমি স্টার, হার্ট শেপ দিয়েছি। যেহেতু বাচ্চার জন্য তাই এই শেপ।
- 6
অন্য দিকে একটা পাত্রে কর্নফ্লাওয়ার টা একটা পাত্রে জল দিয়ে ভালো করে গুলে নিন।
- 7
এবার গ্যাস অন করে ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে নিন তেল।
- 8
অন্য দিকে একটা করে ভেজ চপ নিয়ে কর্নফ্লাওয়ার এর গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়োয় কোট করে তেলে ভেজে নিন।
- 9
এই সময় গ্যাসের আঁচ কম করে একটা পাশ হলে তবে অন্য পাশ টা উলটে ভেজে তুলে নিন।
- 10
মেয়োনিজ, ও সস এর সাথে সার্ভ করুন ভেজ চপ।যা বাচ্চা বড় সবার ই খুব পছন্দের হবে কথা দিলাম।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি