ভেজিটেবিল চপ(vegetable chop recipe in Bengali)

#homecook
এটি আমার মা এর রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে।
ভেজিটেবিল চপ(vegetable chop recipe in Bengali)
#homecook
এটি আমার মা এর রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু,গাজর,বিট,মটর সেদ্ধ করে এক সাথে সেদ্ধ করে মেখে রাখতে হবে।
- 2
ভাজা মশলা বানানোর জন্যে কড়াই তে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এক সাথে ভেজে গুঁড়ো করে নিতে হবে।
- 3
এবার কড়াই তে সরষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে থেঁতো করা আদা, কাচা লঙ্কা দিয়ে হাল্কা ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ সব্জির মিশ্রন, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, ভাজা মশলা গুঁড়ো, কিশমিশ কুচি, আধ ভাঙ্গা চিনে বাদাম, নারকেল কুচি,দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।
- 4
সব্জির মিশ্রন ঠাণ্ডা হলে ওই মিশ্রন হাতে নিয়ে ইচ্ছা মতো আকারে চপ গড়ে নিতে হবে।
- 5
এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার, সামান্য লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে পাতলা ঘনত্বের গোলা বানিয়ে নিতে হবে।
- 6
এবার ওই চপ গুলো কর্নফ্লাওয়ার এর গোলা তে ডুবিয়ে বিস্কিট এর গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এই পদ্ধতি পুনরায় করতে হবে।
- 7
এবার কড়াই তে সাদা তেল গরম করে চপ গুলো মাঝারি আঁচে লাল করে ভেজে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- লেমন পেপার চিকেন(lemon pepper chicken recipe in Bengali)
- আলু ঢেঁড়স মশালা (aloo dheras masala recipe in Bengali)
- চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)
- সুস্বাদু চেরি টমেটোর চিংড়ি কারি (suswadu cherry tomato chingri curry recipe in Bengali)
- এঁচোড়ের ডালনা(Enchorer dalna recipe in Bengali)



মন্তব্যগুলি (4)