গন্ধরাজ মোমো (Gandharaj momo recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বাটিতে চিকেন কিমা ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, এরপর ওতে একে একে গন্ধরাজ লেবুর খোসার কুরোনো অংশ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদার রস, কাঁচা লঙ্কা কুচি,আর কুচোনো পেঁয়াজ শাক দিয়ে ভালো করে মাখতে হবে।
- 2
এরপর ওতে স্বাদ অনুসারে নুন, গোলমরিচ গুঁড়ো,শা মরিচ গুঁড়ো, সোয়া সস্, সাদা তেল আর একটু জল নিয়ে ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে ঢেকে রাখতে হবে আধ ঘন্টা।
- 3
এরপর ময়দা তে নুন ও তেল দিয়ে ময়ান দিতে হবে, আর জলের সঙ্গে অল্প সবুজ ফুড কালার মিশিয়ে রাখতে হবে। ময়দা য় ময়ান দেওয়া হলে আস্তে আস্তে সবুজ ফুড কালার মেশানো জল টা দিয়ে ময়দা টা মাখতে হবে ভালো করে। একটু শক্ত হবে মাখানো টা। আধ ঘন্টা রেখে দিতে হবে।
- 4
এরপর ডো টা আরেক বার ভালো করে মেখে নিয়ে ওর থেকে ছোট ছোট লেচি কেটে খুব পাতলা করে বেলতে হবে,এই বেলাটা যতো পাতলা হবে, মোমো ততো ভালো হবে। এরপর একটা মোমো শিট নিয়ে চার ধারে আঙুল এ করে একটু জল দিয়ে,ওতে পুর ভরে চারদিক টা আঙুল এর সাহায্যে বন্ধ করে নিজের পছন্দ মতো আকারে গড়ে নিতে হবে,এই ভাবেই সব মোমো গুলো বানিয়ে নিতে হবে।
- 5
আমি মোমো গুলো রাইস কুকার এ করেছি,এর জন্য রাইস কুকার এর নিচের পাত্রে জল দিয়ে গন্ধরাজ লেবুর পাতা গুলো দিয়ে জল টা ফুটতে দিতে হবে। আর অন্য দিকে স্টিমার এর পাত্রের গায়ে তেল ব্রাশ করে মোমো গুলো সাজিয়ে জলের পাত্রের উপরে বসিয়ে,ঢাকা দিয়ে ২৫ থেকে ৩০ মিনিট স্টিম এ রাখতে হবে। আধ ঘন্টা পর আঁচ বন্ধ করে আরো মিনিট পাঁচেক ঢেকে রাখতে হবে।
রাইস কুকার না থাকলে কড়াই এ ও করা যায়, একই ভাবে কড়াই জল দিয়ে,একটা ছিদ্রযুক্ত বাসনের মধ্যে মোমো গুলো সাজিয়ে কড়াই এর উপরে বসিয়ে ২৫-৩০মিনিট স্টিম হবে। - 6
পাঁচ মিনিট রেখে ঢাকা খুলে ঝাল ঝাল চাটনির সঙ্গে পরিবেশন করুন এই মজাদার গন্ধরাজ মোমো।
- 7
ঝাল চাটনির জন্য টমেটো আর গোটা শুকনো লঙ্কা গুলো জলে ফুটিয়ে একটু নরম হলে, ওতে রসুন এর কোয়া, নুন আর বিট নুন দিয়ে মিক্সিতে পিষে নিলেই তৈরি ঝাল চাটনি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (2)