সরষে ভাপা ইলিশ (shorshe ilish recipe in bengali)
#MM2
শাওন সংবাদ
Week2
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পোস্ত,সরষে আর কাঁচা লংকা মিহি করে বেটে নিতে হবে।
- 2
তারপর একটা বড়ো পাত্রে মাছ গুলো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর তাতে টক দই টা ফেটিয়ে দিয়ে দিতে হবে।
- 3
তারপর সরষে পেষ্টটা দিতে হবে। তারপর ২ টেবিল চামচ সরষে তেল দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নিতে হবে।
- 4
তারপর একটা টিফিন বক্সে ভরে ঢাকা লাগিয়ে দিতে হবে। তারপর কড়াইতে জল দিয়ে মাঝখানে টিফিন বক্স টা বসিয়ে আচঁটা কমিয়ে ১০-১৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে।
- 5
তারপর নামিয়ে ঠান্ডা করে টিফিন বক্স টা খুলে ওপরে একটু সরষে তেল দিয়ে মিশিয়ে কিছু ক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16366286





মন্তব্যগুলি (2)