ওটস জ্যাগেরি কেক (oats jaggery cake recipe in bengali)

#KS
এই শিশু দিবস উপলক্ষে আমার মেয়ের জন্য এই হেলদি আর টেস্টি রেসিপি। যেটা আমার মেয়ের খুব পছন্দের।
ওটস জ্যাগেরি কেক (oats jaggery cake recipe in bengali)
#KS
এই শিশু দিবস উপলক্ষে আমার মেয়ের জন্য এই হেলদি আর টেস্টি রেসিপি। যেটা আমার মেয়ের খুব পছন্দের।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বাউলে দুধ নিয়ে ওর মধ্যে গুড় দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ গুড় পুরো দুধের সাথে মেল্ট না হয়ে যায়।
- 2
তারপর আলাদা একটা বাউলে ওটস,আটা, বেকিংগ পাউডার, বেকিংগ সোডা চেলে মিশিয়ে নিতে হবে।
- 3
এবার দুধ ও গুড়ের মিশ্রনে শুকনো ইনগ্রিডিয়েন্স ও দই দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
- 4
তারপর ওর মধ্যে মেলটেড বাটার দিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাটার আটা ও ওটসের সাথে মিশে না যায়।
- 5
তারপর ওর মধ্যে কুচি করে রাখা ড্রাই ফ্রুট একটু আটা মেখে ব্যাটারে মিশিয়ে নিতে হবে। আর সাথে একটু ওটস ও মিশিয়ে দিতে হবে ।
- 6
এবার একটা কেক টিনে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে ওর মধ্যে ব্যাটার টা ঢেলে দিতে হবে আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ও ওটস দিয়ে দিতে হবে।
- 7
এবার ১৮০৹ তে মাইক্রোভেন প্রি হিট করে তারপর ১৮০৹ তে ৩৫-৪০ মিনিট কেক বেকড করে নিলেই টেস্টি টেস্টি কেক তৈরি ।এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি