হরিয়ালি চিকেন (hariyali chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে নারকোল, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা,লবঙ্গ,এলাচ এক সাথে পিষে নিতে হবে।
- 2
চিকন ধুয়ে নিয়ে এতে ফেটানো টক দই,আর বাটা মিশ্রণ ঢেলে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করতে হবে।
- 3
তিল আর আমন্ড এক সাথে পিষে নিতে হবে।
- 4
করাই তে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষন রান্না করতে হবে। লাল করার দরকার নাই।
- 5
এর মধ্যে আদা রসুন বাটা নুন মিস্টি দিয়ে কিছুক্ষন রান্না করতে হবে।
- 6
এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে কিছুক্ষন রান্না করার পর তিল, বাদামের পেস্ট দিয়ে, তেল ছাড়া অবধি কম আঁচে রান্না করতে হবে।
- 7
আঁচ থেকে নাবিয়ে,বা পরিবেশণ করার সময় ওপর থেকে ফ্রেস ক্রীম দিয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16432403




মন্তব্যগুলি