চারা মাছের ঝাল(chara macher jhal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে
- 2
এরপর কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে নিতে হবে ।
- 3
এরপর কড়াইতে তেল গরম করে 1চিমটি চিনি দিয়ে নাড়াচাড়া করে যখন ব্রাউন হবে তখন 1চিমটি পাঁচফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে যখন টমেটো ভাজতে ভাজতে গলে আসবে তখন হলুদগুঁড়ো,লবণ,কাশ্মীরী লঙ্কা গুড়োও টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে
- 4
জল মজে এলে রসুন কোয়া ও কাচা লঙ্কা দিয়ে বাটা সর্ষে জ্লে ভিজিয়ে ভালো করে ছেকে ঐ জল দিয়ে সাথে আরেকটু জল মিশিয়ে কাচা লঙ্কা চেরা দিয়ে ফুটতে দিতে হবে একটু ফুটলে ভাজা মাছ দিয়ে আবারো কিছুক্ষণ ফুটিয়ে রসা রসা হলে ওপর থেকে কাচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিতে হবে কিছুক্ষণ ।
- 5
এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চারা মাছের ঝাল ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16432825






মন্তব্যগুলি (2)