উত্তপম (uttapam recipe in Bengali)
Sarbani Roy Chowdhury @Sarbani2912
উত্তপম (uttapam recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল ও ডাল আলাদা পাত্রে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন।
- 2
চাল ও ডাল আলাদা করে গ্রাইন্ডারে বেটে রাখুন। এবার স্বাদমতো নুন দিয়ে চাল ও ডাল বাটাতে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার বেটে রাখা চাল ও ডাল মিশিয়ে আরেকবার ফেটিয়ে নিন।
- 3
সব কেটে রাখা সবজি ফেটানো মিশ্রনে ঢেলে দিন। প্রয়োজনে জল দিয়ে ফেটিয়ে নিন। মিশ্রনটি খুব ঘন হবে না।
- 4
এবার উত্তপম ভাজার জন্য তাওয়া তেরী করতে হবে। ওভেনে তাওয়া বসিয়ে 2 চামচ তেল ছড়িয় দিন। তেল গরম হলে সামান্য জলের ছিটা দিন। এবার 2 হাতা মিশ্রন তাওয়ায় ছড়িয়ে দিন। আঁচ কম করে ঢাকা দিন। যখন এক প্রান্ত ভাজা হলে উপরের প্রান্তে তেল ছড়িয়ে দিয়ে উল্টে দিন। ঢাকা দিন। দুদিক ভাজা হলে নামিয়ে নিন। এভাবে সবকটি ভেজে তুলুন।
- 5
নারকেল বাদাম চাটনির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16494683



মন্তব্যগুলি