গাঁঠি কচুর দম(Gathi Kochur Dam Recipe In Bengali)

#KR
ভাত বা রুটি সবেতেই ভালো লাগবে।
গাঁঠি কচুর দম(Gathi Kochur Dam Recipe In Bengali)
#KR
ভাত বা রুটি সবেতেই ভালো লাগবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গাটি কচুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আলু ছোট করে কেটে ভাপিয়ে নিয়েছি।
- 2
কড়াইয়ে ৪ চামচ তেল গরম করে কচু অল্প নুন ও হলুদ ছড়িয়ে হালকা করে ভেজে তুলে রাখলাম।
- 3
এবার ঐ তেলে জিরে ও লঙ্কা ফোড়ন দিয়ে আলু,নুন ও হলুদ ছড়িয়ে ভেজে নিতে হবে।এবার আদা ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়।
- 4
এবার টমেটো বাটা দিতে হবে, নাড়াচাড়া করে ধনে ও জিরে গুড়ো,হলুদ, কাশ্মীরি লঙ্কা গুড়ো দিয়ে ও অল্প জল দিয়ে কষাতে হবে।
- 5
এবার ভালো করে কষানো হলে ফেটানো টকদই দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে।এই সময় চিনি দিতে হবে যাতে রং ভালো আসে।
- 6
এবার ভাজা কচু দিয়ে ভালো করে মশলায় মিশিয়ে নিতে হবে, পরিমান মতো নুন দিয়ে ও প্রয়োজন মতো জল দিয়ে ও ঢাকা দিয়ে রান্না করতে হবে।
- 7
কচু ভালো করে সেদ্ধ হয়ে এলে ও ঝোল ঘন হয়ে এলে গরমমশলাগুড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 8
এবার বাটিতে ঢেলে ধনেপাতা কুচি ছড়িয়ে সাজিয়ে দিলাম
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (6)