দই রুই (doi rui recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছের টুকরোগুলো তে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।
এবার বাকি মশলা গুলো তৈরি করে নিতে হবে।
পেঁয়াজ কুচি,আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিতে হবে। - 2
আরেকটি বাটিতে টক দই ফেটিয়ে, ওতে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
কড়াই এ চার বড়ো চামচ তেল গরম করে নুন হলুদ মাখানো মাছ গুলো ভেজে তুলে রাখতে হবে। - 3
এরপর ওই তেলে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে ভেজে গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা টা দিয়ে ভালো করে ভাজতে হবে, ভাজা হয়ে গেলে আঁচ কমিয়ে ওতে দই আর মশলা র মিশ্রণ টা দিয়ে আস্তে আস্তে কষতে হবে, এটা হালকা আঁচে ই হবে, না হলে দই ফেটে যাবে। অল্প একটু জল আর স্বাদ অনুসারে নুন দিয়ে একটু ফুটলে মাছ গুলো দিয়ে এক বার উল্টে নিয়ে দুই থেকে তিন মিনিট হালকা আঁচে ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দই রুই।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)