কচু পাতা দিয়ে ইলিশ (Kochu Pata Diye Ilish Recipe In Bengali)

#GR
এটি একটি সাবেকি রান্না। আমি এটি আমার শ্বাশুড়ি মা এর থেকে শিখেছি। শুনেছি উনি এই পদ টি ওনার শ্বাশুড়ি মা এর থেকে শিখেছিলেন। এই পদ টি খেতে অসাধারন হয়।
কচু পাতা দিয়ে ইলিশ (Kochu Pata Diye Ilish Recipe In Bengali)
#GR
এটি একটি সাবেকি রান্না। আমি এটি আমার শ্বাশুড়ি মা এর থেকে শিখেছি। শুনেছি উনি এই পদ টি ওনার শ্বাশুড়ি মা এর থেকে শিখেছিলেন। এই পদ টি খেতে অসাধারন হয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন।
- 2
এবার কুচি করা দুধ কচু পাতা টা কে আধ চা চামচ নুন ও আধ কাপ জল দিয়ে একটি পাত্রে সিদ্ধ করে নিন। বেশি না এই ৯-১০ মিনিট। ৩-৪ মিনিট ঐ অবস্থায় রেখে জল ঝরিয়ে সরিয়ে রাখুন।
- 3
কড়াইতে তেল দিয়ে গরম হলে আঁচ ঢিমে করে মাছ গুলো বসিয়ে দিন। তারপর মাছ গুলো উল্টে নিয়ে পোস্ত বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, বাকি হলুদ গুঁড়ো, চিনি, কচু পাতা ও সর্ষে বাটা দিয়ে আঁচ বাড়িয়ে দিন।
- 4
তেল ছাড়া ছাড়া হলে ১/৩ কাপ গরম জল দিয়ে গোটা কাঁচালঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিন।
- 5
কিছুক্ষণ পর তেল ছাড়া ছাড়া হলে নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- চিংড়ি বাটা ভর্তা (chingri bata bharta recipe in bengali)
- চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)
- হোয়াইট সস পাস্তা (white sauce pasta recipe in Bengali)
- , আলু পটল কুমড়োর নিরামিষ ডালনা (Aloo potol kumror niramish dalna recipe in Bengali)
- নিরামিষ মুগ ডাল (Niramish moong dal recipe in Bengali)







মন্তব্যগুলি