চিঁড়ে নারকেলের মোয়া (Chira narkel er moya recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা মাইক্রো ওভেন সেফ পাত্রে ঘি মাখিয়ে চিঁড়ে গুলো দিয়ে একবার চামচ দিয়ে নেড়ে দিতে হবে । এবার মাইক্রো হাই পাওয়ারে 10 মিনিট সেট করে মাঝে মাঝে নেড়ে চিঁড়ে গুলো ভেজে নিতে হবে ।
- 2
ভাজা চিঁড়ে পুরো ঠান্ডা করে নিয়ে শুকনো নারকেলের সাথে মিশিয়ে রাখতে হবে ।
- 3
এবার একটা পাত্রে জল আর গুড় দিয়ে জ্বালে বসাতে হবে । গ্যাস লো ফ্লেমে রেখে গুড়টা 1 তারের হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে ।
- 4
এরপর আস্তে আস্তে নারকেল আর চিঁড়ে গুলো দিয়ে দিতে হবে । খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 5
এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে । কিছুক্ষন পর হাত দেওয়ার মত গরম থাকতে থাকতে মোয়া গুলো তৈরী করে নিতে হবে ।
- 6
এবার প্লেটে সামান্য নারকেল কোড়া নিয়ে মোয়া গুলো গড়িয়ে নিতে হবে । এয়ার টাইট কৌটে রেখে দিতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16530891





মন্তব্যগুলি (4)