মাছের ডিমের পাতুরি (Maachher Dimer Paturi recipe in Bengali)

#FFI
দুর্গোৎসব এর স্পেশাল রান্না খাওয়া আর মেনু থাকে স্পেশাল কিছু ডিশ। আজ আমি বানালাম কলা পাতায় মোড়া মাছের ডিমের পাতুরি। সাবেকি রান্না টি আমার পরিবারের সকলেই বেশ পছন্দের।

রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের ডিম চটকে নিয়ে ২ প্রকার সর্ষে বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা, ২টি কাঁচা লঙ্কা বাটা,হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন ও সর্ষে তেল মেখে ২০/২৫ মিনিট রেখে দিতে হবে। তাওয়া কম আঁচে গরম করে সাইজ করে কাটা কলাপাতা ২ দিক সেঁকে নিতে হবে ২/৩ মিনিটের জন্য তাহলে কলা পাতা মোড়া বার সময় ফাটবে না। কলা পাতায় ডিমের মিশ্রণ এর ২টেবিল চামচ রেখে ওপরে একটা কাঁচা লঙ্কা রাখতে হবে।
- 2
ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে কলা পাতায় মাছের ডিমের মিশ্রণ টি সাবধানে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বাঁধতে হবে যাতে করে কলাপাতা না খুলে যায়। এভাবে সব পাতুরি র মধ্যে কাঁচা লঙ্কা রেখে কলাপাতায় মুড়ে নিতে হবে। কলাপাতায় মোড়ানো মাছের ডিম ফ্রাইং প্যানে রেখে কম আঁচে রেখে ঢেকে দিতে হবে ৭/৮ মিনিটের জন্য। তারপর উল্টে সেঁকে নিতে হবে আরও ৭/৮ মিনিটের জন্য।
- 3
ফ্রাইং প্যান থেকে বের করে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। এই সাবেকি রান্না টি খেয়ে সকলেই খুশী হয়ে থাকে। পাতুরি রান্না করতে ১৫ মিনিটের মতো সময় লাগে কিন্তু কলাপাতা সেঁকার জন্য আরও ৩ মিনিট লেগে যায়।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)