ছানার কোফতা (Chanar kofta recipe in Bengali)

Mamata Pramanik @cook_mamata_2
ছানার কোফতা (Chanar kofta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ছানা র জল ঝরিয়ে ময়দা ও নুন দিয়ে মোলায়েম করে মেখে নিতে হবে। তা থেকে গোল গোল বল আকারে গড়ে তেলে ভেজে নিতে হবে।
- 2
তেলে কাঁচা লঙ্কা ও গোটা জিরে দারচিনি শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে গন্ধ বের হলে তাতে টক দই ও চাল মগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে জিরে গুড়ো আদাবাটা লঙ্কা গুড়ো হলুদ গুড়ো নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে।
- 3
তেল ছেড়ে দিলে 1 কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। সেই সময় কিসমিস ও গোটা কাজু বাদাম দিয়ে দিতে হবে। এটা একটু ঝাল কম হয়। ভালো করে ফুটে গেলে রং পরিবর্তন হলে ছানার বল গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলা গুড়ো ছড়িয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
- 4
লুচি, পোলাও সহযোগে যে কোন নিরামিষ দিনে এই ছানার কোপ্তা দারুণ খেতে লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16552256



মন্তব্যগুলি