সুগার ফ্রি সন্দেশ (Sugar free sondesh recipe in Bengali)

#ChooseToCook
যে কোন ধরনের রান্না করতে খুব ভালো লাগে । তবে সব থেকে ভালো লাগে মিষ্টি আর বেকিং করতে । যে কোন মানুষের মন জয় করতে এই দুটোর জুরি নেই । মন খুশী রাখার জন্যও রান্না করতে ভালো লাগে ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব উপকরন এক জায়গায় নিতে হবে ।
- 2
ছানাটা একটা বড় প্লেটে নিয়ে হাত দিয়ে ভালো করে পিষে মেখে নিতে হবে । এবার এই ছানার সাথে গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো মিশিয়ে আবার মেখে নিতে হবে ।
- 3
এবার এই মেখে নেওয়া ছানাটা একটা ননস্টিক পাত্রে নিয়ে পাক দিতে হবে । মন্ড মত হয়ে এলে সুগার ফ্রিটা দিয়ে দিতে হবে । খুনতির সাহায্যে নেড়ে মিশিয়ে আর একটু পাক দিয়ে নিতে হবে ।
- 4
পাক দিয়ে নেওয়া ছানাটা একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আর একবার মেখে নিতে হবে ।
- 5
এবার এই ছানার মন্ডটা থেকে একটু করে নিয়ে সন্দেশ তৈরী করে একটা করে ড্রাই রোজ পেটাল লাগিয়ে সার্ভ করতে হবে ।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)