মটন কারী (Mutton curry recipe in bengali)

#FF3
আমি এই সপ্তাহে বেছে নিয়েছি কারী। আমি করেছি মটন কারী। এটা আমার পরিবারে সবার খুব প্রিয় একটি রান্না।
মটন কারী (Mutton curry recipe in bengali)
#FF3
আমি এই সপ্তাহে বেছে নিয়েছি কারী। আমি করেছি মটন কারী। এটা আমার পরিবারে সবার খুব প্রিয় একটি রান্না।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাংস টা কুকারে ২ টো সিটি দিয়ে নিয়েছি।
- 2
এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে গরম হলেই আলু গুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি।
- 3
এবার তাতে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি।
- 4
এবার তাতে পেঁয়াজ বাটা টা দিয়ে ভালো করে কষে নিয়েছি।
- 5
এবার তাতে সব বাটা মশলা, গুঁড়ো মশলা আর নুন,চিনি দিয়ে আরো ভালো করে কষে নিয়েছি।
- 6
এবার ওই সেদ্ধ করা মাংস টা তাতে দিয়ে ভালো করে কষে নিয়ে ওই সেদ্ধ করা জল টা দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দিয়েছি।
- 7
কিছুক্ষণ পর ঢাকা খুলে ওই ভাজা আলু গুলো আর মিট্ মশলা টা দিয়ে আরো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি।
- 8
এবার কুকারে আরো ২ টো সিটি দিয়ে একটু দমে রেখেছি।
- 9
সবশেষে গরম মশলা দিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
- গন্ধরাজ চিকেন বিরিয়ানি (Gandhoraj Chicken Biryani recipe in bengali)
- চটপটা ক্রিস্পি চিকেন ললিপপ (chatpata crispy chicken lollipop,recipe in Bengali)
- ছোলার ডালের সন্দেশ (cholar daler sondesh recipe in Bengali)
- ক্যারামেল কাস্টার্ড (Caramel Custard Recipe in Bengali)
- আলুর ঝুরি ভাজা (Aloor jhuri bhaja recipe in Bengali)















মন্তব্যগুলি (4)