খাসির মাংসের ঝোল (Khasir maangser jhhol recipe in Bengali)

#FF3
এই সপ্তাহের থীম থেকে বেছে নিয়েছি মাংসের ঝোল। যেটি সাবেকি কায়দায় রান্না করেছি। যেহেতু একটি মূল উপকরন সেজন্য মোঘলাই কায়দার ছোঁয়া আছে এই রান্না টি তে। আমার ঠাকুমার হাতের এই রান্না টি দারুন ভালো হতো খেতে। যেদিন এই মাংস রান্না হতো সেদিন পোলাও হতো। আর আমরা খুব আনন্দের সাথে খেতাম। চেষ্টা করলাম ঠাকুমার হাতের রান্না টি করার। উৎসবের দিন গুলো তে একদিন এই মাংস রান্না করে খেলে বা অতিথি আপ্যায়নে দারুন হবে। রান্না টি আমি কড়াই এ করেছি। ভাইফোটা বা কালপূজা তে এই মাংস টি খুব ভালো লাগবে সেটা আমি নিশ্চিত। উপভোগ করুন খাওয়া দাওয়া করউৎসব গুলো।

রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংসে টক দই, আদা রসুন বাটা, সর্ষে তেল, নুন দিয়ে ম্যারিনেট ৩০ মিনিট এর জন্য করতে হবে। বেরেস্তা, গুঁড়ো মশলা, তেজপাতা ও গোটা গরম মশলা মাংসে মেখে নিতে হবে। অন্য দিকে আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়ে ধুয়ে নুন মেখে সাদা তেল এ ভেজে নিতে হবে।
- 2
আলু হাল্কা করে ভাজা এক পাশে রেখে দিতে হবে। মাংসের কড়াই এ মাংসের বাটি ধোয়া জল ১ কাপ যোগ করে নাড়িয়ে নিয়ে চড়া আঁচে ফুটতে দিতে হবে। মাঝে মধ্যে নাড়িয়ে নিতে হবে যাতে করে কড়ার নীচে মসলা না ধরে যায়। জল শুকিয়ে এলে জলের ছিটা দিয়ে মাংস কষিয়ে নিতে হবে। ৫ মিনিটের জন্য। ২ কাপ জল মাংসের মধ্যে যোগ করে নাড়িয়ে নিতে হবে। ফুটে উঠলে ৩৫ মিনিটের মতো কম আঁচে ঢেকে রান্না করতে হবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত।
- 3
হাল্কা করে ভেজে রাখা আলু মিশিয়ে ১ কাপ জল যোগ করে মাংস ফুটতে দিতে হবে। মাঝারী আঁচে ২৫ মিনিট মতো ঢেকে রান্না করে গ্যাস বন্ধ করে গরম মশলা গুঁড়ো, ঘি ও কিছুটা বেরেস্তা ছড়িয়ে পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে গরম গরম সাদা ভাতের সঙ্গে বা পোলাও। চাইলে পরোটার, লুচির সঙ্গে ও খেতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি