কাতলা মাছের কালিয়া (katla macher kalia reccipe in Bengali)
Sarbani Roy Chowdhury @Sarbani2912
কাতলা মাছের কালিয়া (katla macher kalia reccipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের টুকড়ো গুলো সামান্য তেল নুন হলুদ ও লাল লন্কা গুড়ো দিয়ে মাখিয়ে নিন।
- 2
পেঁয়াজ রসুন বেটে নিন। টক দই নুন চিনি জিরে লন্কা হলুদ গুড়ো দিয়ে ফেটিয়ে নিন।
- 3
কড়াইতে তেল গরম করে মাছ ভেজে তুলুন।এবার কড়ায় গোটা গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ রসুন বাটা কড়ায় দিয়ে কম আঁচে কষান। এবার খুব সামান্য নুন হলুদ ও লাল লন্কা গুড়ো দিয়ে নাড়াচাড়া করে দইয়ের মিশ্রন দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাঁচালন্কা বাটা ও গরম জল দিন। ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিন।
- 4
ঝোল সামান্য ঘন হলে গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16597209



মন্তব্যগুলি