মাছের টক ঝোল (macher tok jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ভালো করে বেছে নিয়ে, কেটে, ধুয়ে, লবণ- হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে গরম তেলে ভেজে নিতে হবে এবং জলে একটু তেঁতুল ভিজিয়ে তেতুল জল বানিয়ে রেখে দিতে হবে।
- 2
তারপর মাছ ভাজার কড়াই -এ আরেকটু তেল দিয়ে পাঁচফোড়ন দিতে হবে।তারপর তেজপাতা, চিনি, লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে টমেটো কুচি গুলো দিয়ে দিতে হবে।
- 3
তারপর সব মশলা একটা পাত্রে নিয়ে,জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে লঙ্কাগুঁড়ো দিয়ে দিতে হবে।
- 4
তারপর মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে, তাতে টক জল দিয়ে দিতে হবে এবং টক জল যখন ফুটবে তখন মাছগুলো ফেলে দিতে হবে এবং কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল মাছের টক ঝোল।এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16616195














মন্তব্যগুলি (2)