পালং পনির (palak paneer recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বড়ো পাত্রে জল গরম বসিয়ে তাতে চিনি দিয়ে পালং শাক গুলো দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 2
তারপর পালং শাক গুলো তুলে ঠান্ডা জলে দিয়ে ১ মিনিট রেখে জল ঝরিয়ে নিতে হবে।
- 3
তারপর পালং শাক,রসুন,আদা আর কাঁচা লংকা একসাথে বেটে নিতে হবে।
- 4
তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর তাতে টমেটো কুচি আর নুন দিয়ে আরো কিছু ক্ষণ নাড়তে হবে ।
- 5
তারপর তাতে পালং শাকের পেষ্টটা ঢেলে দিতে হবে আর তাতে জিরে গুড়ো আর কাসুরি মেথি দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নিতে হবে।
- 6
তারপর তাতে কিউব করে কাটা পনির গুলো দিতে হবে। তারপর কাসুরি মেথি আর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য জল দিয়ে নেড়ে ফুটতে দিতে হবে।
- 7
তারপর গরম মশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তারপর ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16646775









মন্তব্যগুলি (2)