পঞ্চরত্ন মাছ (mach recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব আনাজ সরু লম্বা করে কেটে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম হলে জিরে ও ২লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন বাদে সব আনাজ দিয়ে অল্প নুন দিয়ে ঢেকে দিন।
- 3
হাল্কা ভাজা হলে বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নুন, হলুদ, কাশমীরী লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য জল দিয়ে ভাল করে কষান।
- 4
কষান হলে এক গ্লাস জল দিয়ে ঢাকা দিন। ফুটে উঠলে মাছ গুলো দিয়ে আচ কমিয়ে চাপা দিন।
- 5
ঘন হয়ে এলে জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে উপর থেকে লঙ্কা চেড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে ভাতের সাথে পরিবেশন করুন পঞ্চরত্ন মাছ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16664706






মন্তব্যগুলি (4)