মিক্স চাউমিন(mix chow mein recipe in Bengali)

শীতকাল মানে বিভিন্ন রকমের সবজি আর এই সবজি আর সবকিছু দিয়ে যদি চাওমিন বানানো হয় এটি খেতে খুবই সুস্বাদু হয়। আর পিকনিকেও আমরা এই চাউমিন বানিয়ে খেতে পারি।
মিক্স চাউমিন(mix chow mein recipe in Bengali)
শীতকাল মানে বিভিন্ন রকমের সবজি আর এই সবজি আর সবকিছু দিয়ে যদি চাওমিন বানানো হয় এটি খেতে খুবই সুস্বাদু হয়। আর পিকনিকেও আমরা এই চাউমিন বানিয়ে খেতে পারি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে ওগুলোকে আদা রসুন বাটা পাতি লেবুর রস সয়াসস নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
এবার সমস্ত সবজি লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
- 3
এবার চাওমিন টাকে সেদ্ধ করে নিতে হবে, একটু নুন আর সাদা তেল দিয়ে।
- 4
এবার একটা করাই এ ২ চা চামচ তেল গরম করে ওর মধ্যে প্রথমেই ম্যারিনেট করা চিকেন টা ভেজে নিতে হবে।
- 5
চিকেন ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিতে হবে।
- 6
এরপর ডিমটা ঝুরঝুর করে ভেজে নিতে হবে।
- 7
এবার করাই তে আবার তেল দিয়ে ওর মধ্যে প্রথমে আদা কুচি রসুন কুচি দিতে হবে।
- 8
আদা রসুন একটু ভাজা হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিতে হবে।
- 9
ওগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে গাজরটা দিয়ে একটু ভাজতে হবে।
- 10
এরপর মধ্যে বিন্স আর ক্যাপ্সিকাম আর সামান্য লবণ দিতে হবে।
- 11
সব ভাজা হয়ে গেলে ওর মধ্যে চাওমিন আর ভেজে রাখা চিকেন চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে দিতে হবে।
- 12
এবার ওর মধ্যে সয়াসস লবণ গোল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 13
এবার ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি