এয়ারফ্রায়ারে ক্রিসমাস কাপকেক (airfrier cupcake recipe in bengali)

#CR
ক্রিসমাস রেসিপি চ্যালেঞ্জ এ আমি এয়ার ফ্রায়ারে খৃস্টমাস কাপ কেক তৈরী করলাম।
এয়ারফ্রায়ারে ক্রিসমাস কাপকেক (airfrier cupcake recipe in bengali)
#CR
ক্রিসমাস রেসিপি চ্যালেঞ্জ এ আমি এয়ার ফ্রায়ারে খৃস্টমাস কাপ কেক তৈরী করলাম।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কেক তৈরীর ২৪ ঘন্টা আগে সব ডাই ফ্রুটস অরেঞ্জ জ্যুসে ভিজিয়ে রাখতে হবে
- 2
ময়দা চেলে নিয়ে রাখতে হবে
- 3
মাখন,চিনি গুঁড়ো,নুন ও ডিম এক সাথে ফেটিয়ে নিতে হবে
- 4
এতে ভ্যানিলা এসেন্স,দারুচিনি গুঁড়ো ও জায়ফল গুঁড়ো মেশাতে হবে
- 5
এই মিশ্রনে এবারে ক্যারামেলাইজ সুগার সিরাপ মেশাতে হবে
- 6
এবারে এতে চেলে রাখা ময়দা মেশাতে হবে
- 7
ভালো ভাবে ময়দা মেশানো হলে এতে ভেজানো ড্রাইফ্রুটস অরেঞ্জ জ্যুস সহ মেশাতে হবে
- 8
এবারে বেকিং পাউডার,মিঠা সোডা ও ভিনিগার মেশাতে হবে
- 9
ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু।
- 10
এবারে কাপ কেকের মোল্ডে ব্যাটার দিয়ে উপর থেকে একটু বাদাম ও ট্রুটিফ্রুটি দিয়ে সাজিয়ে, এয়ার ফ্রায়ারে বসাতে হবে ৫ মিনিট টাইম ও ১৬০ ডিগ্রী তাপমাত্রা সেট করে।
- 11
৫ মিনিট বাদে এয়ার ফ্রায়ারের কারেন্ট কাট হলেই বাড় করে নিতে হবে
- 12
এইভাবে সমস্ত ব্যাটার দিয়ে আস্তে আস্তে একই প্রসেসে বাকী কেক গুলোও তৈরী করে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি