ক্ষীরের পাটিসাপটা (Kheerer Patisapta, Recipe in Bengali)

#PS
পৌষ সংক্রান্তি রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি ক্ষীরের পাটিসাপটা
ক্ষীরের পাটিসাপটা (Kheerer Patisapta, Recipe in Bengali)
#PS
পৌষ সংক্রান্তি রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি ক্ষীরের পাটিসাপটা
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বড়ো পাত্রে ময়দা, চালের গুঁড়ো, সুজির গুঁড়ো, সব মিশিয়ে তার মধ্যে আস্তে আস্তে দুধ ও জল একটু একটু করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে
- 2
এরপরে একটা নন স্টিক তাওয়া গ্যাসে বসিয়ে তাওয়া গরম হলে ততে বেগুনের বোঁটা দিয়ে ঘষে নিয়ে গোল হাতায় করে একটু করে ব্যাটার নিয়ে গোল করে ধোসার মতো বানিয়ে নিতে হবে
- 3
এবারে ঘি দিয়ে উল্টে দুদিক টা ভেজে নিতে হবে
- 4
সব কটা ভেজে নেবার পরে একটা প্লেটে তুলে রাখতে হবে
- 5
এরপরে একটা নন স্টিক প্যান গ্যাসে বসিয়ে প্যান গরম হলে তাতে
ক্ষোয়া ক্ষীর টা দিয়ে নাড়িয়ে তাতে পাটালি গুড় টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষন পরে নাবিয়ে রাখতে হবে, ব্যস পুর তৈরি হয়ে গেল - 6
এবারে প্রতিটা গোল পিঠে কাঁচি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে প্রত্যেকটির মধ্যে কিছুটা করে
ক্ষোয়া ক্ষীরের পুর রেখে দিতে হবে - 7
এবারে এই পুরের ওপরে একটু করে মিল্কমেড ছড়িয়ে দিতে হবে
- 8
এবারে পিঠে গুলো মুড়ে নিয়ে প্লেটে গুছিয়ে রাখতে হবে, ব্যস তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা
- 9
সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম ক্ষীরের পাটিসাপটা
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি