ভাজা পুলি (bhaja puli recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চুলায় দেড় কাপ পানি এবং লবণ ফুটতে দিন। ফুটে এলে এবার এতে চালের গুড়া এবং ময়দা দিয়ে ভালো করে আটা সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিয়ে ময়ান দিয়ে লেচি কেটে নিন
- 2
এবার পুর বানানোর জন্য চুলায় একটি পাত্রে নারকেল এবং গুড় ভালো করে মিলিয়ে নাড়ুন। গুড়ের পানি শুকিয়ে এলে এবার এতে গুড়া দুধ এবং এলাচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন। এবার লেচি গুলো থেকে বড় রুটি বেলে গোল আকৃতির কুকি কাটার এর সাহায্যে ছোট গোল গোল রুটি গুলো কেটে মাঝে পুর দিতে হবে।
- 3
এবার পছন্দ সই আকারে/ ডিজাইনের পুলি পিঠাগুলো তৈরি করে নিন
- 4
এবার তেল গরম করে পিঠাগুলো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার ভাজা পুলি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16745562











মন্তব্যগুলি