স্বর্ণচরী পাটিসাপটা পিঠে(swarnachari patisahapta recipe in Bengali)

পাটিসাপটা তো সবাই বানাও একবার এটা বানিয়ে খেয়ে দেখো ।আশাকরি ভীষণ পছন্দ হবে তোমাদের।এটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে ও অনেক বেশি সুস্বাদু।
স্বর্ণচরী পাটিসাপটা পিঠে(swarnachari patisahapta recipe in Bengali)
পাটিসাপটা তো সবাই বানাও একবার এটা বানিয়ে খেয়ে দেখো ।আশাকরি ভীষণ পছন্দ হবে তোমাদের।এটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে ও অনেক বেশি সুস্বাদু।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা পাত্রে 1/2 কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরী করে নিতে হবে।তার পর ওর মধ্যে 1/3 কাপ জল দিয়ে আর 1/2 কাপ চিনি দিয়ে একটা ঘন সিরা তৈরি করে নিতে হবে।
- 2
এদিকে একটা মিক্সি জারে সুজি,চালের গুঁড়ো, চিনি, নুন আর লিকুইড দুধ আর পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট।
- 3
ক্ষীরের জন্য
একটা পাত্রে লিকুইড দুধ দিয়ে হালকা গরম হলে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এলাচ গুঁড়ো দিতে হবে।তার পর ওর মধ্যে চালের গুঁড়া চিনি এক চুটকি লবণ আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে ক্ষীর টা বানিয়ে নিতে হবে। - 4
ঘন হয়ে পাত্রের গা ছেড়ে দিলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 5
এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে গরম হলে তাতে সামান্য ঘি ব্রাশ করে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে প্যান টা ধরে গোল করে নিতে হবে। ওপরের কালার টা চেন্জ হলে একপাশে ক্ষীর টা লম্বালম্বি ভাবে দিয়ে রোল করে নিতে হবে।
- 6
তার পর প্যান থেকে তুলে নিতে হবে। এভাবে সব গুলো ভেজে নিতে হবে।
- 7
তার পর ক্যারামেল সিরার মধ্যে পাটিসাপটার দুই ধার ডিপ করে সিরা টা একটু ঝরিয়ে নিয়ে কোঁড়ানো নারকেলের মধ্যে কোট করে নিতে হবে।এটা শুকনো নারকেলের গুঁড়ো হলে বেশি ভালো হয়।আমার কাছে ছিল না তাই আমি ফ্রেশ নারকেল ব্যবহার করেছি
- 8
ব্যাশ পরিবেশনের জন্য রেডি আমাদের সুন্দরী স্বর্ণচরী পাটিসাপটা।
Keywords
Similar Recipes
More Recipes
- প্রন স্টাফড ক্যাবেজ রোল(Prawn Stuffed Cabbage Roll,Recipe In Bengali)
- চিকেন বেগুন ভর্তা (chicken begun bharta recipe in Bengali)
- ধনেপাতা ও পোস্তোর পকোরা (Dhonepata & Posto Pokora Recipe In Bengali)
- ধনিয়া ও পাতিলেবু কষা চিকেন (dhaniya o patilebu kosha chicken recipe in Bengali)
- মোচা মহারানী (Mocha maharani recipe in Bengali)



















মন্তব্যগুলি