চিকেন শাওয়ার্মা (Chciken shawarma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পাত্রে চিকেন ব্রেস্ট পিস গুলো কে ছোটো ছোটো টুকরো করে তাতে নুন, হলুদ, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লংকাগুঁড়ো, গোলমরিচ গুড়ো, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো ও 2 চা চামচ সরষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে 10 15 মিনিট এর জন্য।
- 2
অন্যদিকে একটি বাটিতে ময়দা, চিনি, নুন সামান্য, টক দই, বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে একটি সফ্ট ডো তৈরি করে ঢেকে রাখতে হবে।
- 3
একটি বাটিতে 5 চা চামচ জল ঝরানো টক দই, মেয়োনিজ, কাসুন্দি, টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স ও সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
এবার মেখে রাখা ময়দার ডো থেকে একটু বড়ো করে বল নিয়ে কিছুটা মোটা করে বেলে রুটির মতো সেঁকে নিতে হবে।
- 5
এবার একটি প্যান গরম করে তাতে ম্যারিনেট করে রাখা চিকেন পিস গুলো দিয়ে কিছুক্ষণ দুপিঠ ভেজে কুচিয়ে নিতে হবে।
- 6
এবার একটি করে রুটি নিয়ে তাতে বানিয়ে নেওয়া শোরমা সস ভালো করে ছড়িয়ে তার ওপর ঝুরো করে নেওয়া চিকেন দিয়ে তার ওপর বাঁধাকপি কুচি ও পেঁয়াজ কুচি ছড়িয়ে রোল করে নিতে হবে।
- 7
তৈরি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শাওয়ার্মা যা স্বাদে অনবদ্য।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (3)