খ্রিস্টমাস কেক(christmas cake recipe in bengali)
#DR1
ডেজার্ট রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
কমলা লেবু র রসে ড্রাইফ্রুট কুচি দিয়ে ভিজিয়ে রাখতে হবে অন্তত এক রাত।
- 2
ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা আর চকোলেট পাউডার সব এক সাথে মিশিয়ে চেলে রাখতে হবে।
- 3
ব্রাউন সুগার টা কারামেলকরতে হবে যাতে রং টা খুব ডার্ক হয়।
- 4
ড্রাইফ্রুট মেশানো অরেঞ্জ জুস, ক্যারামেল, রিফাইন্ড তেল, ওয়াইন এই সব একসাথে মিশিয়ে নিতে হবে ।
- 5
এতে ড্রাই মিশ্রণ টা ধীরে ধীরে মেশাতে হবে।
- 6
এই কেকের মিশ্রণ টা অন্য কেকের থেকে একটু ঘণ হয় ।
- 7
এবার দারচিনি,লবংগ র পাউডার টা দিতে হবে। এক চুটকি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
- 8
একটা বেকিং ট্রে তে একটু তেল ব্রাশ করে,অল্প ময়দা ছিটিয়ে, তারপর কেকের বাটার টা ঢেলে দিতে হবে।
- 9
ওভেনে ১৮০ডিগ্রি তে ২৫থেকে ৩০মিনিট বেক করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16803348









মন্তব্যগুলি