সুজির মালাই জিলিপি(Sujir Malai Jilipi Recipe in Bengali)

#DR1
ডেজার্ট রেসিপি চ্যালেন্জে আমি আজকে একদম নতুন একটা রেসিপি বানিয়েছি........
সুজির মালাই জিলিপি
সুজির মালাই জিলিপি(Sujir Malai Jilipi Recipe in Bengali)
#DR1
ডেজার্ট রেসিপি চ্যালেন্জে আমি আজকে একদম নতুন একটা রেসিপি বানিয়েছি........
সুজির মালাই জিলিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা, চালের গুঁড়ো, দুধ, চিনি, সুজি সব কিছু গুছিয়ে রাখুন
- 2
এবারে একটি পাত্রে ১ কাপ সুজি,
২ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ৩ টেবিল চামচ ময়দা, নুন সব ভালো করে মিশিয়ে একটু দুধ দিয়ে মেখে একটা নরম করে ডো বানিয়ে নিন - 3
এরপরে এই ডো থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিন
এবারে লেচি টা হাতের তালু দিয়ে লম্বা করে বানিয়ে, সেটা জিলিপির মতো করে বানিয়ে রাখুন - 4
এবারে একটি কড়াতে তেল দিয়ে গরম হলে তাতে এই জিলিপি গুলো ভেজে নিন
- 5
এবারে একটি বড়ো পাত্রে জল দিয়ে তাতে ৩ টেবিল চামচ চিনি মিশিয়ে ফুটিয়ে নিন এবং কিছুক্ষন ফোটার পরে চিনির সিরাপ তৈরি হয়ে গেলে ভাজা জিলিপি গুলো সিরাপের মধ্যে দিয়ে ফুটতে দিন
এবং নাবিয়ে রাখুন - 6
এই সময়ে দুধ জ্বাল দিয়ে কমিয়ে ঘন করে নিন এবং এতে নারকেল কোরানো, ক্ষোয়া ক্ষীর, মিল্কমেড মিশিয়ে নিন এবং শেষে গুড় ও
গোলাপজল মিশিয়ে নাবিয়ে একটা সারভিং বোলে ঢেলে দিন
এবং রসে ভেজানো জিলিপি গুলো দিয়ে দিন এবং কিসমিস, কাজুবাদাম ও চেরি সাজিয়ে পরিবেশন করলাম
সুজি মালাই জিলিপি
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি