এগ এবং ভেজিটেবল স্যুপ (Egg & Vegetable Soup recipe in bengali)

হেল্দি ও টেস্টি স্যুপ। বাচ্চা থেকে বড় সবার পছন্দের।
এগ এবং ভেজিটেবল স্যুপ (Egg & Vegetable Soup recipe in bengali)
হেল্দি ও টেস্টি স্যুপ। বাচ্চা থেকে বড় সবার পছন্দের।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব সব্জি কেটে নিয়েছি। পিঁয়াজ রসুন আদা টমেটো কাঁচালঙ্কা সব কিছু কেটে হাতের কাছে রেডি করে নিয়ে রান্নার দিকে এগোলাম। গ্যাস অন্ করে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিলাম।
- 2
মিঃ ২ লো আঁচে রান্না করার পর বাকি সব সব্জি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কড়াই এ যোগ করলাম, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম
- 3
সব সব্জি একটু মজে গেলে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে ৮/১০ মিঃ রান্না করেছি, মাঝে অবশ্যই ঢাকা খুলে নেড়ে দিয়েছি।১০ মিঃ পর ঢাকা খুলে নাড়াচাড়া করে সব সব্জি সুন্দর সেদ্ধ করে নিয়েছি।
- 4
সব সব্জি সুন্দর করে নরম হয়ে গেলে ৩ কাপ জল দিয়ে ফোটার জন্য অপেক্ষা করেছি।এবার অল্প জল দিয়ে কর্ণফ্লাওয়ার খুব ভালো করে চামচের সাহায্যে খুব ভালো করে গুলে রাখলাম।
- 5
লো টু মিডিয়াম আঁচে ১০/১৫ মিঃ ঢাকা দিয়ে রান্না করে ঢাকা খুলে দেখে নিলাম সব সব্জি সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
- 6
এবার কর্ণফ্লাওয়ার গোলা জল চামচ দিয়ে গুলে স্যুপে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আবার ৪/৫ লো আঁচে নেড়ে নেড়ে রান্না করেছি, এবার গ্রেভি একটু ঘণ হলে ডিম দুটো মুখ ফাটিয়ে স্যুপের মধ্যে দিয়ে ২/৩ মি রান্না করে
নিয়েছি। - 7
স্যুপের থিকনেস চলে এলে গোলমরিচ গুঁড়ো দিয়ে বাটার দিয়ে গ্যাস অফ্ করে ঢাকা চাপা দিয়ে ২/৩ মিঃ রেখে দিয়েছি
- 8
এবার ঢাকা খুলে সার্ভিং বোলে গরম গরম স্যুপ পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি