কাসুন্দি এঁচোড়(kasundi enchor recipe in Bengali)

Puja Adhikary (Mistu) @mistimistu
এঁচোড় দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখলাম ও শেয়ার করলাম আপনাদের সাথে ।
কাসুন্দি এঁচোড়(kasundi enchor recipe in Bengali)
এঁচোড় দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখলাম ও শেয়ার করলাম আপনাদের সাথে ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে এঁচোড় ও আলু ডুমো করে কেটে নিন ও ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।
- 2
- 3
এরপর কড়াইয়ে তেল গরম করে এঁচোড় ও আলু ভাজা করে নিন।
- 4
এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিন।
- 5
এরপর আদা রসুন বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরা গুড়ো, ধনে গুড়ো ও টমেটো কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছাড়ে।
- 6
নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে কষিয়ে নিন ভেজে রাখা এঁচোড় ও আলু দিয়ে ভাল করে কষিয়ে নিন।
- 7
এরপর অল্প জল দিয়ে ঢেকে দিন। এরপর গা মাখা মাখা হলে এলে কাসুন্দি সস দিয়ে নেড়ে নিন নামিয়ে নিন ও রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16817709








মন্তব্যগুলি