ছোলার ডাল (Cholar Dal recipe in Bengali)

Sweta Sarkar @swetasarkar108
#BRR
ছোলার ডাল লুচি, রুটি, পরোটা, কচুরির সাথে খেতে খুব ভালো লাগে। আমি বানালাম মিষ্টির দোকানের মতো ছোলার ডাল, যা কচুরির সঙ্গে পরিবেশিত হয়।
ছোলার ডাল (Cholar Dal recipe in Bengali)
#BRR
ছোলার ডাল লুচি, রুটি, পরোটা, কচুরির সাথে খেতে খুব ভালো লাগে। আমি বানালাম মিষ্টির দোকানের মতো ছোলার ডাল, যা কচুরির সঙ্গে পরিবেশিত হয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ডাল ১ ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিন (গলিয়ে ফেলবেন না)।
গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ঢেকে রাখুন। - 2
জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খোসা সহ ডুমো করে কাটা আলু দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে ভাজুন। এবার আদা-কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো দিয়ে কষুন। তেল ছেড়ে এলে সিদ্ধ ডাল দিয়ে ফুটতে দিন।
- 3
আলু সিদ্ধ হয়ে গেলে চিনি দিন ও ভাজা মশলা টা ছড়িয়ে নামান।
লুচি বা কচুরির সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16823620

মন্তব্যগুলি