গোলাপ ফ্রায়েড রাইস (Golap Fried Rice Recipe in bengali)

#BRR
আজ আমি সুস্মিতাদির গোলাপের পোলাও রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে এই বাঙালি রান্নার রেসিপিটি বানালাম।
এটি বানানো বেশ সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটি বানানো যায়৷এতে কৃত্রিম রং ব্যবহৃত হয় নি৷গোলাপ পাপড়ি ও বীট কুরিয়ে ঘিতে ভেজে ১/৪ কাপ দুধে ভিজিয়ে এই প্রাকৃতিক রং ব্যবহৃত হয়েছে ।এটি খেতেও বেশ ভালো হয়েছে|

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাসমতি চাল ২-৩বার ধুয়ে ১ঘন্টা জলেভিজিয়ে রাখতে হবে। ১ ঘণ্টা পর
৪ কাপজলে ১ চামচনুন ও ১ চামচ সাদাতেল দিয়ে ফুটতে দিতে হবে| জল ফুটে উঠলে চালসেদ্ধ করতে হবে ১৫ মিনিট সময় ধরে ৯০%| তারপর জল ছেঁকে ঠান্ডা করতে হবে৷ - 2
এবার কড়াইতে ২ চা চামচ ঘি গরম করে কাজু কিসমিস ভেজেতুলে,ঐ ঘিতে গোলাপপাপড়ি নেড়েও গ্রেটেড বীট ভেজে দুধেভিজতে দিতে হবে। এবার ঐ কড়াইতে, ক্যাপসিকম ও মটরশুটিভেজে আরো ১ চা চামচ ঘি দিয়ে গোটা জিরা, ২টিএলাচ ২টিলবঙ্গ,১টুকরা দারচিনি দিয়ে সেদ্ধ করা রাইস দিয়ে নাড়াচাড়া করতে হবে৷
- 3
এবার তাতে দুধে ভেজান গোলাপপাপড়িও বীট ভেজা দুধ দিয়ে নেড়ে নুন, চিনি, গরম মশলা গুড়া দিতে হবে। আগের থেকে ভেজে রাখা কাজু কিসমিস মিশিয়ে গোলাপের পাপড়ি ও গোলাপজল দিয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরী হয়েগেল গোলাপ ফুলের ফ্রায়েড রাইস |
- 4
এটি প্লেটে সাজিয়ে উপরে গোলাপের পাপড়ি ওপাশে গোলাপ ফুল দিয়েএখানে আমি রাইসটি পরিবেশন করেছি | নিরামিষ তরকারি, ভাজা বা চিকেন দিয়ে ও এই গোলাপ ফ্রায়েড রাইস পরিবেশন করা যেতে পারে ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি