স্ট্রবেরি জ্যাম (strawberry jam recipe in bengali)

#ML
জলখাবারে পাউরুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়ার জন্য জ্যাম, জেলি ও আচার আমাদের খুবই প্রয়োজনীয়।
আর যদি সিজনের টাটকা ফল দিয়ে খুব সহজেই ঘরেই যদি, এই জ্যাম, জেলি কিংবা আচার বানিয়ে ফেলা যায়,তাহলে এর থেকে ভাল কিছু আর হতে পারে না।
কারণ বাজারের কেমিক্যালে ভরা ,কৃত্রিম রঙ মেশানো,প্রিসারভেটিভ দেওয়া জ্যাম, জেলি ও আচার, আমাদের শরীরের জন্য খুবই একটা ভাল নয়।
স্ট্রবেরি আমাদের সকলের খুবই পছন্দের একটি ফল,তবে সারা বছর এই ফলের স্বাদ আমরা পাই না।
তাই ঘরেই খুব সহজেই এই স্ট্রবেরি দিয়েই বানিয়ে ফেললাম স্ট্রবেরি জ্যাম।
ব্রেড,রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ লাগবে এই স্ট্রবেরি জ্যাম।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে স্ট্রবেরিগুলো ভালোভাবে ধুয়ে,মাথার উপর যে সবুজ ডাটা ও পাতা থাকে সেটা কেটে, ছোট ছোট টুকরো করে নিতে হবে।
- 2
এবার একটি প্যানে স্ট্রবেরিগুলো দিয়ে ওর মধ্যেই চিনি দিয়ে,হালকা আঁচে নাড়তে হবে।
কিছুক্ষণের মধ্যেই চিনি গলে যেতে থাকবে। স্ট্রবেরি ভালোভাবে চিনির সঙ্গে ভাল করে নাড়তে হবে যেন পুড়ে না যায়।
- 3
চিনি দেয়ার পরই স্ট্রবেরি থেকে বের হওয়া রস আঠালো ভাব চলে আসবে।
ভালো করে মিশ্রণটি নাড়তে থাকতে হবে। একদম ঘন হয়ে আসলে লেবুর রস দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 4
ঠাণ্ডা হলে, একটি কাঁচের জারে তুলে রাখতে হবে। তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে।
তৈরি হয়ে গেল, দারুণ স্বাদের স্ট্রবেরি জ্যাম ।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)