চুসি পিঠা (chusi pitha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব উপকরণ এক জায়গায় গুছিয়ে নিন।
- 2
তারপরে জল গরম বসিয়ে নুন দিন। ফুটে উঠলে আঁচ ঢিমে করে দিন। এবার চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। ভালো ভাবে মিশিয়ে গ্যাস অফ করে ২-৩ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখুন। তারপরে ঢাকা খুলে অন্য একটি পাত্রে নিয়ে মেখে নিতে হবে। তারপর একটি ভিজা কাপড় দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখুন।
- 3
তার থেকে লেচি কেটে লম্বা করে করে নিতে হবে। তার থেকে হাতের তালুর সাহায্যে ঘসে ঘসে ছোট ছোট চুসি কাটতে হবে। প্রয়োজনে চালের গুঁড়ো ছড়িয়ে নিন। তাহলে চুসি গুলো জড়িয়ে যাবে না।
- 4
দুধ গরম বসিয়ে ভালো করে ফোটাতে হবে। এবার তাতে এলাচ, চিনি ও গুড় দিতে হবে।
- 5
গুড় ও চিনি মিশে গেলে চুসিগুলো দিতে হবে।
- 6
চুসি গুলো দিয়ে কিছুক্ষন ফোটাতে হবে ঘন হয়ে আসা পযর্ন্ত। তারপর নারকেল কোরা দিয়ে ভালো করে ফোটান। চুসি গুলো উপরে উঠে আসলে বুঝবেন রান্নাটি হয়ে এসেছে।
- 7
তারপর পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি