নিরামিষ ঝিঙে রান্না(niramish jhinge ranna recipe in bengali)

#BRR
তখন এপার বাংলা ওপার বাংলা একসঙ্গে । আমার ঠাকুরদা ও ঠাকুমা বাংলা দেশেই বেশি সময় থাকতেন। যাওয়া আসা করতেন। ঠাকুমার হেঁসেল থেকে মা কাকিমারা এই রান্না নিজেদের হেঁসেলে আয়ত্বে আনতে সক্ষম হয়। সেখান থেকে এই পদ রান্নাটা আমার হেঁসেলে স্থান পায়।

রান্নার নির্দেশ সমূহ
- 1
উপকরণ গুলি হাতের কাছে রাখলাম।
- 2
প্রথমে গ্যাস ওভেন জ্বালালাম, মাঝারি আঁচে রান্নার জন্য কড়াই বসালাম। শুকনো কড়াইয়ে সিমের বীজ ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল, প্রয়োজন মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিলাম।
- 3
তারপর অন্য একটি পাত্র গ্যাস ওভেনে মাঝারি আঁচে রান্নার জন্য বসালাম। তেল ঢেলে দিলাম, তেল গরম করে নিয়ে তেজ পাতা, শুকনো লাল লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিলাম ।পাঁচফোড়ন - এর সুগন্ধ উঠলে আলু ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম । ভালো করে নাড়া চাড়া করে সামান্য একটু ভাজা ভাজা হয়ে এলে ঝিঙে দিয়ে দিলাম ।
- 4
এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিলাম । ঢাকনা বন্ধ করে দিলাম, বেশ কিছুটা সিদ্ধ করে নিলাম। আঁচ কমিয়ে দিলাম।
- 5
সিমের বীজ ভালো করে চটকে চটকে খোসা ছাড়িয়ে নিয়ে আলু ঝিঙে তে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম ।
- 6
পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম পাঁচ/ সাত মিনিট পরে ঢাকনা খুলে লবণ ঠিক মতো হয়েছে নাকি দেখে নিলাম। সমস্ত কিছু ঠিক মতো সিদ্ধ হয়ে গেলে, ঝোল গাঢ় হয়ে এলে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম।
- 7
আমার রান্না কমপ্লিট।পরিবেশনের জন্য প্রস্তুত
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি