মোগলাই পরোটা (Mughlai Paratha Recipe in Bengali)

#FSR
স্ন্যাক্স রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি একটা দুর্দান্ত জিভে জল আনা রেসিপি মোগলাই পরোটা
মোগলাই পরোটা (Mughlai Paratha Recipe in Bengali)
#FSR
স্ন্যাক্স রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি একটা দুর্দান্ত জিভে জল আনা রেসিপি মোগলাই পরোটা
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা, আটা, বেকিং সোডা সব একসাথে মিশিয়ে তাতে ১ টেবিল চামচ তেল ও একটু নুন মিশিয়ে জল দিয়ে ভালো করে ঠেসে মেখে একটা ডো বানিয়ে রাখুন এবং ১ ঘণ্টা পরে একটা লেচি বানিয়ে নিন
- 2
এবারে একটি পাত্রে ডিম টা ভেঙ্গে
ভালো করে ফেটিয়ে নিন এবং পেঁয়াজ টা ও কাঁচালংকা কুচি কুচি করে কেটে ডিমের সাথে মিশিয়ে নিন এবং নুন, গোলমরিচ গুঁড়ো ও
ধনেপাতা কুচি সব একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন - 3
এবারে একটু ময়দা দিয়ে লেচি টা বড়ো করে বেলে নিন
- 4
এবারে ডিমের গোলা টা বেলা রুটির ওপরে ঢেলে দিন
- 5
এবারে বেলা রুটির দুদিক থেকে এনে মুড়ে দিন
- 6
এবারে ওপর এবং নীচের দুদিক থেকেও কিছু টা করে এনে মুড়ে দিন
- 7
এবারে একটি নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে মোগলাই পরোটা টা ভেজে নিন
- 8
এবারে দুদিকেই উল্টে পাল্টে ভেজে নিন কিন্তু গ্যাসের ফ্লেম
স্লো করে রান্নাটা করতে হবে - 9
এবারে আরও কিছুক্ষন কড়াতে
রেখে খুব ভালো করে মোগলাই পরোটা ভেজে নিন - 10
এবারে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করলাম জিবে জল আনা রেসিপি দারুন স্ন্যাক্স
মোগলাই পরোটা
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি