গন্ধরাজ কাতলা(gandhoraj katla recipe in Bengali)

এই সময় বলতে চাইছি বসন্ত ঋতুতে দুপুরে গরম ভাতে একটু অন্যরকম স্বাদের রেসিপি।।।
গন্ধরাজ কাতলা(gandhoraj katla recipe in Bengali)
এই সময় বলতে চাইছি বসন্ত ঋতুতে দুপুরে গরম ভাতে একটু অন্যরকম স্বাদের রেসিপি।।।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব উপকরন একসঙ্গে সাজিয়ে রাখতে হবে।মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে মাছ ভালো করে গ্যাস সিম করে ঢেকে ঢেকে ভাজতে হবে।তাহলে বেশ নরম হবে।
- 3
কড়াইতে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।এবার কড়াইতে সব বাটা মসলা ও নুন, হলুদ লঙ্কা গুঁড়ো সব উপকরন একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 4
মসলা কষানো হলে জলও কাচা লঙ্কা চেরা দিয়ে ঢেকে রাখতে হবে।3 মিনিট পর ঢাকনা খুলে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।মসলা মাছের গা মাখো মাখো হলে লেবুর স্লাইস ও লেবুর রস ও পাতাদিয়ে ঢেকে রাখতে হবে।গ্যাস অফ করে দিতে হবে।
- 5
5 মিনিট পরে একটা প্লেটে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি