পোড়া টমেটো ট্যাংরার ঝাল(Pora Tomato Tangrar Jhal,Recipe in Beng

#HR
হোলি রেসিপি চ্যালেন্জে আমি বানিয়েছি ট্যাংরা মাছের একটা জিবে জল আনা অভিনব রেসিপি
পোড়া টমেটো ট্যাংরার ঝাল
পোড়া টমেটো ট্যাংরার ঝাল(Pora Tomato Tangrar Jhal,Recipe in Beng
#HR
হোলি রেসিপি চ্যালেন্জে আমি বানিয়েছি ট্যাংরা মাছের একটা জিবে জল আনা অভিনব রেসিপি
পোড়া টমেটো ট্যাংরার ঝাল
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ট্যাংরা মাছ গুলো ভালো করে ধুয়ে একটু নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে রাখুন
- 2
পেঁয়াজ টা কুচি কুচি করে কেটে রাখুন এবং একটা নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে সরষের তেল দিয়ে ট্যাংরা মাছ গুলো হালকা করে ভেজে তুলে রাখুন
- 3
এরপরে ওই মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি গুলো দিয়ে একটু নাড়িয়ে ভেজে নিন
- 4
টমেটো দুটোর মধ্যে রসুনের কোয়া দুটো ঢুকিয়ে গ্যাসের ফ্লেমে তারজালি বসিয়ে পুড়িয়ে নিন এবং ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে হাত দিয়ে
ভেঙ্গে নিন এবং রসুন দুটো চটকে নিন
এবারে এই টমেটো, রসুন চটকানো, কাশ্মীরি লংকা গুঁড়ো, বাকি হলুদ গুঁড়ো ও বাকি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন - 5
এবারে কাঁচালংকা গুলো চিরে দিয়ে দিন এবং একটু কষিয়ে নিন
- 6
এবারে জল দিয়ে ফুটতে দিন এবং ভাজা ট্যাংরা মাছ গুলো ঝোলের মধ্যে দিয়ে দিন
- 7
কিছুক্ষন পরে ঝোল কমে ঘন হয়ে গেলে নাবিয়ে নিন
- 8
সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম পোড়া টমেটো ট্যাংরার ঝাল
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি